কালিয়ায় হিন্দু বাড়িতে হামলা-লুটপাটের খবর মিথ্যা, দাবি পুলিশের

ফন্ট সাইজ:

নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছে নড়াইল জেলা পুলিশ।

পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৮ই নভেম্বর সন্ধ্যায় কালিয়ার বেন্দারচর এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় বিএনপি নেতা শাহীন শেখ ও সোহেল মোল্যা নিহত হন। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।

পুলিশ আরও জানায়, বেন্দারচর এলাকায় কোনো হিন্দু বসতিতে হামলা, কোনো হিন্দু পরিবারের ওপর আক্রমণ কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে জেলা পুলিশ।