কক্সবাজারে জাতীয় বিচ ভলিবল শুরু

ফন্ট সাইজ:

কক্সবাজারের উন্মুক্ত সমুদ্রসৈকতে শুরু হয়েছে জাতীয় বিচ ভলিবল চ্যাম্পিয়নশিপ। পুরুষ ও মহিলা বিভাগের এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ৩৬টি দল। যার মধ্যে ২৪টি পুরুষ ও ১২টি মহিলা দল রয়েছে। গতকাল বিকাল সাড়ে ৩টায় কক্সবাজারের উল্লাখিন বিচে ডিভাইন ইকো রিসোর্টের সামনে টুর্নামেন্টের উদ্বোধন করেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাাসিম বিল্লাহ ফারুকী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহ-সভাপতি নাছিমা চৌধুরী শিরিন। ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. আবদুল মুমিন সাদাম এবং যুগ্ম সম্পাদক মো. সোহেল রানা লিংকনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বাংলাদেশ পুলিশ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ক্লাব, জেলা ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ মোট ১৭টি সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব থাকছে এই আসরে।