ইরানের কেশমে যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা

তাসনিমের রিপোর্ট

ইরানের কেশমে যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা

ফন্ট সাইজ:

ইরানের দক্ষিণাঞ্চলীয় কেশম শহরের উপকণ্ঠে ক্ষেপণাস্ত্র হামলার খবর দিয়েছে দেশটির সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি।

শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে শহরটির উপকণ্ঠের একটি এলাকায় ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

তাসনিমের প্রতিবেদনে বলা হয়, ‘মার্কিন-ইসরাইয়েলি শত্রুপক্ষ’ এই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে হামলার লক্ষ্যবস্তু বা এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, ক্ষয়ক্ষতি কিংবা হামলার প্রকৃত পরিস্থিতি সম্পর্কে যাচাই করা তথ্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।

কেশম ইরানের সবচেয়ে বড় দ্বীপ। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির কাছে অবস্থিত দ্বীপটি পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সঙ্গে যুক্ত করেছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ এই প্রণালি দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল করে।

দ্বীপটিতে বাণিজ্যিক বন্দর, শিল্পকারখানা এবং সামরিক স্থাপনা রয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ফলে ইরানের সামুদ্রিক কার্যক্রম ও উপকূলীয় প্রতিরক্ষার ক্ষেত্রে কেশমের বিশেষ কৌশলগত গুরুত্ব রয়েছে।