জাতীয় জুডো টুর্নামেন্টে স্বর্ণ জিতলেন যারা

ফন্ট সাইজ:

জাতীয় জুডোতে সোনার লড়াইয়ে এগিয়ে সেনাবাহিনী, আনসার ও বিকেএসপি। মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুক্রবার অনুষ্ঠিত টুর্নামেন্টের দ্বিতীয় দিনে পুরুষদের ৬৬ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ জিতেছেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) জুবায়ের রহমান। মেয়েদের ৫২ কেজিতে স্বর্ণ জিতেছেন বাংলাদেশ আনসারের সিংহাম মারমা। পুরুষদের ৮১ কেজিতে স্বর্ণ জিতেছেন বিকেএসপির উসাচিং মারমা বিজয়। মেয়েদের ৬৩ কেজিতে স্বর্ণ পান বাংলাদেশ আনসারের উজ্জ্বই মারমা।

পুরুষদের ১০০ কেজিতে স্বর্ণ জিতে নেন বিজিবির মো. রাকিব হাসান। মেয়েদের ৭৮ কেজিতে স্বর্ণ গেছে বিকেএসপির ফাবিহা বুলবুলার কাছে। পুরুষদের ১০০ কেজির বেশি ওজন শ্রেণিতে স্বর্ণ জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর মো. আতাউর রহমান। মেয়েদের ৭৮ কেজির বেশি ওজন শ্রেণিতে বাংলাদেশ ভিডিপির নিনিতা ত্রিপুরা এবং মেয়েদের ৫৭ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ জিতে নিয়েছেন বাংলাদেশ আনসারের উসাইহিং চৌধুরী কান্তা। আজ টুর্নামেন্টের শেষ দিন। এবারের আসরে ১৯টি দলের জুডোকারা অংশ নিচ্ছেন।