আবারো চলচ্চিত্রের গানে কণ্ঠ দিলেন রবীন্দ্রসংগীত শিল্পী ড. অনিমা রায়। হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত ‘যাপিত জীবন’ সিনেমায় দ্বিজেন্দ্রলাল রায়ের কালজয়ী গান ‘ধনধান্য পুষ্পভরা’ গেয়েছেন তিনি। বিশেষত্ব হলো, কোনো বাদ্যযন্ত্র ছাড়াই শুধু তার কণ্ঠে গানটি যুক্ত হয়েছে সিনেমায়। এর আগে ‘দেনা-পাওনা’, ‘শ্রাবণ জ্যোৎস্না’, ‘অসম্ভব’, ‘ইতি কমলা’সহ একাধিক চলচ্চিত্রে গান করেছেন অনিমা। তিনি বলেন, চলচ্চিত্রে রবীন্দ্রনাথ ও নজরুলের গান আরও বেশি ব্যবহার করা উচিত।
অনিমার কণ্ঠে ‘ধনধান্য পুষ্পভরা’
স্টাফ রিপোর্টার
২১ নভেম্বর (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
