আসামে জুবিনের স্মৃতি রক্ষার উদ্যোগ

আসামে জুবিনের স্মৃতি রক্ষার উদ্যোগ

ফন্ট সাইজ:

প্রয়াত সংগীতশিল্পী জুবিন গর্গের স্মৃতি অমর করে রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে ভারতের আসাম সরকার। তার নামে স্মৃতিসৌধ নির্মাণে প্রথম পর্যায়ের জন্য ১৫ কোটি রুপি বরাদ্দ অনুমোদন করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। সম্প্রতি শিল্পীর ৫৪তম জন্মবার্ষিকীতে এ ঘোষণা দেয়া হয়। গুয়াহাটির উপকণ্ঠে সোনাপুরের কামারকুচিতে নির্মিত হবে ‘জুবিন গর্গের স্মৃতিসৌধ’। মুখ্যমন্ত্রী বলেন, এই স্মৃতিসৌধের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে জুবিনের গান, কর্ম ও অবদান তুলে ধরা সম্ভব হবে।