সিনেমা ও ওটিটির ব্যস্ততার ফলে নাটক থেকে দূরে রয়েছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। তবে দীর্ঘ সময় পর ছোট পর্দায় ফিরছেন তিনি। সম্প্রতি মোস্তফা কামাল রাজের নতুন কাজে অংশ নিয়েছেন তিনি।
তার বিপরীতে রয়েছেন জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। তাদের একটি ছবি পোস্ট করে পরিচালক লিখেছেন, ‘প্রাণসখিয়া’ হয়ে ফিরছেন তারা। তবে আর বিস্তারিত কিছু জানাননি তিনি। জানা গেছে, সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলের জন্যই নির্মিত হচ্ছে এই নাটক।
