পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী সাবা কামারের বিয়ে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। গুঞ্জন উঠেছে, আগামী ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসছেন তিনি। তবে বিষয়টি উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে সাবা বলেন, কাজের ব্যস্ততায় ঠিকমতো ঘুমানোরও সময় পাচ্ছেন না। বিয়ের আমন্ত্রণপত্র নিয়ে রসিকতা করে বলেন, সত্যিই বিয়ে হলে তাকেও যেন দাওয়াত দেয়া হয়। কারণ নিজের বিয়ের কার্ড এখনো হাতে পাননি তিনি।
গুঞ্জন উড়িয়ে দিলেন সাবা কামার
বিনোদন ডেস্ক
২১ নভেম্বর (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
