নতুন সিনেমায় তমা মির্জা

নতুন সিনেমায় তমা মির্জা

ফন্ট সাইজ:

বিজ্ঞাপন নির্মাণে দুই দশকের বেশি সময়ের অভিজ্ঞতা। নাটক ও টেলিফিল্ম নির্মাণেও রয়েছে পরিচিতি। এবার প্রথমবারের মতো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন কিসলু গোলাম হায়দার। তার পরিচালিত প্রথম সিনেমার নাম ‘মস্তান’। গ্যাংস্টারদের জীবন ঘিরে তৈরি হচ্ছে সিনেমার গল্প। এতে অভিনয় করবেন অভিনেত্রী তমা মির্জা। একেবারেই ভিন্ন একটি চরিত্রে তার দেখা মিলবে এখানে। এ ছবিতে তমা ছাড়াও অভিনয় করবেন- চঞ্চল চৌধুরী, আরিফিন শুভ ও সামিরা
খান মাহি।