পোরশায় বিএনপি’র দলীয় অফিস পোড়ালো সন্ত্রাসীরা

ফন্ট সাইজ:

নওগাঁর পোরশা উপজেলার তেঁতুলিয়া ইউপির সহড়ন্দ টাওয়ার মোড়ে ওয়ার্ড বিএনপি’র দলীয় কার্যালয় আগুনে পুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা। গতকাল দিবাগত গভীর রাতে সন্ত্রাসীরা এ ঘটনা ঘটায়। এতে কার্যালয়ের ভেতরে চেয়ার-টেবিলসহ থাকা প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে যায়। এ ব্যাপারে ওয়ার্ড বিএনপি’র সভাপতি নুরুনবী জানান, বিষয়টি নিয়ে উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে পরামর্শের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। পোরশা থানার ওসি জিয়াউর রহমান জানান, সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।