বিএনপি সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে- নিতাই রায় চৌধুরী

ফন্ট সাইজ:

বিএনপি’র নির্বাচনী ইশতেহার অনুযায়ী সারা দেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। ধারাবাহিকভাবে বিএনপি নির্বাচনী ইশতেহারের সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে। সোমবার বিকালে নড়াইল সদর উপজেলার হাতিয়াড়া খাল খননের কাজের উদ্বোধনকালে বক্তব্যে সাংস্কৃতিক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এসব কথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- জেলা প্রশাসক ড. আব্দুল ছালাম। এ সময় উপস্থিত ছিলেন- নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম এবং নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু সহ জেলা বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সাংস্কৃতিকমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, ‘খাল খননের মাধ্যমে এলাকার কৃষি জমিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমে আসবে। এতে কৃষি উৎপাদন বাড়বে এবং স্থানীয় কৃষকরা সরাসরি উপকৃত হবেন। সরকার নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে। কৃষিখাতকে শক্তিশালী করতে সরকার বিভিন্ন উন্নয়নমুলক প্রকল্প বাস্তবায়ন করছে।
এর আগে বেলা সাড়ে ১২টার দিকে নড়াইল সার্কিট হাউসে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময়কালে মন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার বৈষম্যহীন উন্নয়নে বিশ্বাসী। যারা আমাদের ভোট দিয়েছে, তাদের জন্য যেমন কাজ করতে হবে। আবার যারা ভোট দেয়নি, তাদের জন্যও তেমন কাজ করতে হবে। দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোই হবে আমাদের রাজনীতির মূল সার্থকতা। তিনি মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার জন্য প্রশাসনকে নির্দেশনা দেন।
এ সময় জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহবুব মুর্শেদ জাপল, জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, নড়াইল পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক রেজাউল খবির রেজা, জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাসসহ বিএনপি’র অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন