বিএনপি জুলাই সনদকে শ্রদ্ধা করে এবং সেই সনদের আলোকেই দেশ পরিচালনার পথে এগিয়ে যেতে চায় বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, এনসিপি’র নেতারা গণভোট নিয়ে যে বক্তব্য দিচ্ছেন, তা তারা পুরোপুরি না বুঝেই দিচ্ছেন। সোমবার দুপুরে খোকসা উপজেলার মোড়াগাছা হাসিমপুর খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আইনমন্ত্রী বলেন, এনসিপি’র নেতারা গণভোট নিয়ে যেসব মন্তব্য করছেন, তা সঠিক নয়। তারা বিষয়টি অর্ধেক বুঝেছেন। এ বিষয়ে তাদের বক্তব্যের জবাব জাতীয় সংসদেই দেয়া হবে। তিনি বলেন, বিএনপি জুলাই সনদকে সম্মান করে এবং সেই সনদের আলোকেই দেশ পরিচালনার পথে এগিয়ে যেতে চায়। আবেগ ও আইনের সমন্বয় করেই দেশ এগিয়ে নেয়ার পরিকল্পনা রয়েছে। আসাদুজ্জামান বলেন, বিএনপি সরকার দেশের প্রায় ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খননের উদ্যোগ নিয়েছে। পাশাপাশি অবৈধ দখলদারদের উচ্ছেদ করে জলাধারগুলো পুনরুদ্ধারের পরিকল্পনাও রয়েছে। ৫ই আগস্ট পরবর্তী মামলা জটের বিষয়ে মন্ত্রী বলেন, এ বিষয়ে সব পক্ষের সঙ্গে আলোচনা করে এবং সবার মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেয়া হবে। কুষ্টিয়ার জেলা প্রশাসক আহমেদ মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু এবং কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আফজাল হুসাইন প্রমুখ।
জুলাই সনদকে সম্মান করেই দেশ পরিচালনা করতে চায় বিএনপি: আইনমন্ত্রী
কুষ্টিয়া প্রতিনিধি
১৭ মার্চ (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
