জিয়াউর রহমান আটিবাজার এসে খাল খনন করেছিলেন: আমান

জিয়াউর রহমান আটিবাজার এসে খাল খনন করেছিলেন: আমান

ফন্ট সাইজ:

ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান বলেছেন- ১৯৮১ সালের ৪ঠা জানুয়ারি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কেরানীগঞ্জের এসে আটিবাজার খাল খনন করেছিলেন। পরে আমি যখন ১৯৯১ সালে এমপি হয়েছিলাম, তখন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ১৯৯২ সালে ২২শে মে আটিবাজার খালটি পুনঃখনন করেছিলেন। গতকাল কেরানীগঞ্জে খাড়াকান্দি খাল ৪.৬১ কি .মি পুনঃখনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান এসব কথা বলেন। ঢাকা জেলা প্রশাসক রেজাউল করিম’র সভাপতিত্বে এ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আমানউল্লাহ আমান আরও বলেন- ৪৪ বছর পরে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে খালের পুনঃখনন করা হচ্ছে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান যেটা বলেন সেটা করেন। আমরাও যেটা বলেছিলাম কেরানীগঞ্জের জন্য সেটা আমরাও শুরু করেছি। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো. সাইদুর রহমান খান, সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, মো. মিজানুর রহমান, পুলিশ সুপার, ঢাকা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- ঢাকা জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। সাবিক তত্ত্বাবধানে ছিলেন মো. উমর ফারুক, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার। উল্লেখ্য, খালটি কেরানীগঞ্জের কলাতিয়া ইউনিয়নের গুয়াডুরি থেকে আকছাইল-নিলটেক ও বেলনা হয়ে ইস্পাহানী কলেজ হয়ে গোয়ালখালী পর্যন্ত (দৈর্ঘ্য ৪.৬১ কি.মি) খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করা হয়।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন