ঢাকার নবাবগঞ্জে অবৈধভাবে কৃষিজমির ুমাটি কাটার অপরাধে চারজনকে ৩ লাখ টাকা অর্থদণ্ড ও একজনকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার ভোরে উপজেলার মহব্বতপুরে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসিফ রহমান। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সোমবার ভোরে মহব্বতপুর অভিযান চালিয়ে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটায় কাজী শামসুদ্দিন নামে একজনকে দেড় লাখ এবং সোহেল, বিল্লাল হোসেন ও মোশারফ হোসেন নামে তিনজনকে ৫০ হাজার টাকা করে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ রহমান। এ ছাড়া একই অপরাধে মো. হাসান নামে একজনকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
নবাবগঞ্জে কৃষিজমির মাটি কাটায় অর্থদণ্ড ও কারাদণ্ড
নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
১৭ মার্চ (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
