সিরাজগঞ্জে জঙ্গলে মিললো ৯৫ বস্তা সরকারি চাল

সিরাজগঞ্জে জঙ্গলে মিললো ৯৫ বস্তা সরকারি চাল

ফন্ট সাইজ:

সিরাজগঞ্জের কাজিপুরে জঙ্গল থেকে খাদ্য অধিদপ্তরের লোগো সংবলিত ৯৫ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। গত রোববার রাত পৌনে ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা বাজারের পুরাতন গুদামের পেছনের একটি জঙ্গল থেকে এই চাল উদ্ধার করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, একটি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চালগুলো উদ্ধার করা হয়। তবে ধারণা করা হচ্ছে উদ্ধার হওয়া চালগুলো বর্তমান সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হত-দরিদ্রদের জন্য ১৫ টাকা কেজি দরের বরাদ্দকৃত চাল। এ সব চাল উপজেলা খাদ্য গুদামের জিম্মায় রাখা হয়েছে। পরবর্তীতে নির্দেশনা অনুযায়ী এসব চাল উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেয়া হবে বলে তিনি জানান।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন