বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনকে হত্যার হুমকি দিয়েছে খলিস্তানপন্থি সংগঠন শিখস ফর জাস্টিসের (এসএফজে) প্রধান গুরপতবন্ত সিং পান্নুন। মুম্বইয়ে অভিনেতার বাসভবন ‘জলসা’র সামনে বিক্ষোভের ডাক দিয়েছে সংগঠনটি। কর্মসূচিতে অংশগ্রহণকারীদের ১১ লাখ রুপি পুরস্কার দেয়ার ঘোষণাও এসেছে। ১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গার প্রসঙ্গ টেনে অমিতাভকে নিশানা করেছে পান্নুন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বেঁচে গেলাম’ লিখেছিলেন অভিনেতা। ধারণা করা হচ্ছে, সেই পোস্টের সূত্র ধরেই নতুন করে হুমকি দেয়া হয়েছে তাকে।
