বাংলা গানের কিংবদন্তি শিল্পী সঞ্জীব চৌধুরী স্মরণে আগামী ২০শে নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে বিশেষ ট্রিবিউট কনসার্ট ‘হেঁটে গেছি বিরান পথে’। আজব কারখানার আয়োজনে সন্ধ্যা ৭টায় বনানীর বাটারনোট জ্যাজ ক্যাফে’তে বসবে এ আয়োজন। এতে সঞ্জীবের জনপ্রিয় গানের পাশাপাশি মৌলিক গান পরিবেশন করবেন— সভ্যতা, সাহস মোস্তাফিজ, ইলা লালালালা ও অনিন্দ্য বিশ্বাস। ২০০৭ সালের ১৯শে নভেম্বর প্রয়াত হন দলছুটের এই প্রতিষ্ঠাতা সদস্য। তার গান ও সংগীত ভাবনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেয়াই আয়োজনের মূল লক্ষ্য।
সঞ্জীব চৌধুরী স্মরণে কনসার্ট
স্টাফ রিপোর্টার
১৯ নভেম্বর (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
