২২ বছর পর আবারো একসঙ্গে দেখা যাবে বলিউড তারকা কারিনা কাপুর খান ও হৃতিক রোশনকে। তবে কোনো সিনেমায় নয়, একটি বিজ্ঞাপনে জুটি বাঁধছেন তারা। সম্প্রতি নির্মাতা করণ জোহর বিজ্ঞাপনটির টিজার প্রকাশ করেছেন। এতে ‘কাভি খুশি কাভি গাম’ সিনেমার পু ও রোহনের সাজে দেখা গেছে দু’জনকে। পেছনে বাজছে জনপ্রিয় গান ‘ইউ আর মাই সোনিয়া’। আজ বিজ্ঞাপনটি প্রকাশের কথা রয়েছে। টিজার প্রকাশের পর পুরনো এই জুটিকে বড় পর্দায় ফেরানোর দাবি জানিয়েছেন ভক্তরা।
২২ বছর পর একসঙ্গে
বিনোদন ডেস্ক
১৯ নভেম্বর (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
