শুটিংয়ে অংশ নিতে ঢাকায় মুকেশ

শুটিংয়ে অংশ নিতে ঢাকায় মুকেশ

ফন্ট সাইজ:

বলিউডের খলনায়ক মুকেশ ঋষি এবার অভিনয় করছেন বাংলাদেশের সিনেমায়। মোহাম্মদ ইকবাল পরিচালিত ও আরশাদ আদনান প্রযোজিত ‘নসিব’ সিনেমায় প্রধান খলনায়কের চরিত্রে দেখা যাবে তাকে। শুটিংয়ে অংশ নিতে গতকাল সকালে ঢাকায় পৌঁছেছেন এ অভিনেতা। বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রযোজক আরশাদ আদনান। প্রায় এক সপ্তাহ দেশে থাকবেন মুকেশ। বর্তমানে বগুড়ায় চলছে সিনেমাটির দ্বিতীয় ধাপের শুটিং। এর আগে কক্সবাজারে প্রথম ধাপের কাজ হয়েছে। বলিউডের অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন মুকেশ।