বাবা হাবিবুল ইসলাম হাবিবের পরিচালনায় প্রথমবার সিনেমায় অভিনয় করেছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। তার অভিনীত ‘যাপিত জীবন’ মুক্তি পাচ্ছে আগামীকাল। মুক্তি সামনে রেখে সিনেমাটি নিয়ে আবেগ আপ্লুত ভাবনা নিজের ও পুরো দলের জন্য দর্শকদের কাছে দোয়া চেয়েছেন।
গতকাল রাজধানীর উত্তরায় অনুষ্ঠিত হয় সিনেমাটির বিশেষ প্রিমিয়ার ও সংবাদ সম্মেলন। সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমাটিতে দেশভাগ ও ভাষা আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে। এতে আরও অভিনয় করেছেন— আফজাল হোসেন, রোকেয়া প্রাচী, ডলি জহুরসহ অনেকে।
