টুঙ্গিপাড়ায় রামদা ও কুড়াল নিয়ে মহড়া দিচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ–যুবলীগ। বুধবার সকাল থেকে গোপালগঞ্জ–টুঙ্গিপাড়া সড়কের বিভিন্ন স্থানে এ মহড়া দেন তারা। গোপালগঞ্জ–টুঙ্গিপাড়া সড়কের ৬টি স্থানে গাছ ও বাঁশ ফেলে প্রতিবন্ধকতা তৈরি করেছেন তারা। এই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। সড়ক অবরোধের ছবি তুলতে দেওয়া হলেও দেশীয় অস্ত্র নিয়ে মহড়ার ছবি তুলতে গেলে সাংবাদিকদের বাধা দেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা–কর্মীরা।
সকাল থেকে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের নীলফাবাজার মোড়, রামচন্দ্রপুর (রওশনপুর), মল্লিকের মাঠ, নতুন বাজার, পাটগাতী বাসস্ট্যান্ড ও চৌরঙ্গী মোড়ে অবরোধ রয়েছে। এদিকে শহরের চৌরঙ্গী এলাকা এবং নীলফাবাজার মোড়ে অবরোধ করে সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ মাইকে বাজানো হচ্ছে।
তবে অবরোধ ঘিরে গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তেমন কোনো তৎপরতা নেই। এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর টুঙ্গিপাড়া থানায় হামলা ও অগ্নিসংযোগ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা–কর্মীরা । ওই একই রাতে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতেও অগ্নিসংযোগ করেন তারা।
রামদা ও কুড়াল নিয়ে টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, ৬ স্থানে গাছ-বাঁশ ফেলে প্রতিবন্ধকতা
স্টাফ রিপোর্টার
অনলাইন
১৩ মিনিট আগে
১৮ নভেম্বর (বুধবার), ২০২৬, ৩ঃ৩৭ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
