ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বুধবার বেলা পৌনে ১২টার দিকে মিরপুর ১১ নম্বর এলাকায় এ সংঘর্ষ শুরু হয়। পোশাকশ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় শ্রমিকরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে মিরপুর ১১ নম্বর, ১২ নম্বর ও পল্লবী এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। সংঘর্ষের কারণে এসব এলাকায় যানবাহন চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়। যাত্রী ও সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন।
মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
অনলাইন ডেস্ক
অনলাইন
১২ মিনিট আগে
১৮ নভেম্বর (বুধবার), ২০২৬, ২ঃ৪৪ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
