জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬টি প্রকল্প অনুমোদন পেয়েছে।
বুধবার দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে এ বৈঠক শুরু হয়। সভা শেষে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, এবারের প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে গ্রামীণ অর্থনীতি চাঙা করার বিষয় গুরুত্ব পেয়েছে। তিনি জানান, উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে শক্তিশালী সেতু না থাকায় গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা বাধাগ্রস্থ হয়। যার প্রভাব পড়ে জাতীয় অর্থনীতিতে।
ফলে এবার প্রান্তিকেও সুষম উন্নয়নের লক্ষ্যে ৮ হাজার ৮৮৮ কোটি টাকা ব্যায়ে ২৫৬টি দীর্ঘ সেতু নির্মাণ প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি। এ ছাড়া ঢাকায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ, বাংলাদেশ বিমান বাহিনীর ঢাকায় আবাসিক সমস্যা নিরসনে অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পও অনুমোদন পেয়েছে চলতি অর্থবছরের সপ্তম একনেক সভায়।
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্পের অনুমোদন
অনলাইন ডেস্ক
অনলাইন
২০ মিনিট আগে
১৮ নভেম্বর (বুধবার), ২০২৬, ৩ঃ৩০ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
