নরসিংদী-১ আসনের সাবেক প্রতিমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) নজরুল ইসলাম হিরুকে গ্রেপ্তার করেছে এসআরবি। এসআরবির আইন ও গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়।
রাজধানীর বারিধারা থেকে মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
বুধবার সকালে সাবেক প্রতিমন্ত্রীকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করা হয়েছে। নজরুল ইসলাম হিরু নরসিংদী জেলা আওয়ামী লীগের(কার্যক্রম নিষিদ্ধ) সাবেক সভাপতি ছিলেন। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত নরসিংদী-১ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন।
সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু গ্রেপ্তার
অনলাইন ডেস্ক
অনলাইন
১৫ মিনিট আগে
১৮ নভেম্বর (বুধবার), ২০২৬, ১১ঃ৪৮ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
