রুশ সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৯

রুশ সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৯

ফন্ট সাইজ:

রাশিয়ার সাইবেরিয়ায় একটি রুশ সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়েছে। এতে ১৯ জন নিহত হয়েছেন। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানায়। সাইবেরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কেমেরোভো অঞ্চলে সামরিক এএন-১২ পরিবহন বিমানটি বিধ্বস্ত হয়। এতে বিমানটিতে থাকা ১৯ জনের সবাই নিহত হন। এ খবর দিয়েছে রয়টার্স।

রাশিয়ার সরকারি বার্তা সংস্থা আরআইএ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানায়, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। মন্ত্রণালয় আরও জানায়, বিমানটি একটি জনবসতিহীন এলাকায় বিধ্বস্ত হয়েছে।

আঞ্চলিক গভর্নর ইলিয়া সেরেদ্যুক দুর্ঘটনাস্থল থেকে টেলিগ্রামে একটি পোস্টে জানান, জরুরি উদ্ধারকারী দল আগুন নিভিয়ে ফেলেছে। ইয়াগুনোভো গ্রামের কাছে দুর্ঘটনাস্থল থেকে অনলাইনে পোস্ট করা এক ভিডিওতে সেরেদ্যুক জানান, দুর্ঘটনার সময় বিমানটি ওই অঞ্চলের ওপর দিয়ে উড়ছিল।