সেই ঘটনা নিয়ে মুখ খুললেন পরীমনি

সেই ঘটনা নিয়ে মুখ খুললেন পরীমনি

ফন্ট সাইজ:

চিত্রনায়িকা পরীমনির আদালতে যাওয়া-আসার অভিজ্ঞতা প্রায় ছয় বছরের। এই সময়ে কোনো সাংবাদিক, ইউটিউবার কিংবা কনটেন্ট ক্রিয়েটরের সঙ্গে কখনো দুর্ব্যবহার করেননি বলে দাবি করেছেন তিনি। অথচ কিছুদিন আগে আদালত প্রাঙ্গণে এক সাংবাদিকের আচরণে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে তাকে। সেই ঘটনা নিয়ে এবার মুখ খুলেছেন অভিনেত্রী। জানিয়েছেন, ওই ব্যক্তি তাকে স্পর্শ করায় আপত্তি জানিয়েছিলেন তিনি।

ঘটনাটি প্রসঙ্গে পরীমনি বলেন, সে যখন আমাকে ধরলো আমি তাকে জিজ্ঞেস করলাম, আমাকে কেন ধরেছো? তখন সে তার কার্ড দেখিয়ে বললো, আমি সাংবাদিক। ব্যাড টাচ্‌ হোক বা গুড টাচ্‌, আমার তো
ব্যথা লাগছে। গতকাল মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় হাজিরা দিতে ঢাকার বিশেষ জজ আদালত-১০ এ উপস্থিত হন পরীমনি। সকাল সাড়ে ১০টার দিকে আদালতে পৌঁছান তিনি। এদিন আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সামপ্রতিক ওই ঘটনার প্রসঙ্গ তোলেন অভিনেত্রী।

পরীমনি আরও বলেন, এই কোর্টে আসা-যাওয়ার প্রায় ৬ বছর হয়ে গেছে আমার। এখানে ইউটিউবার থেকে শুরু করে, কনটেন্ট ক্রিয়েটর এবং মেইনস্ট্রিমের যারা সাংবাদিক আছেন তারা সবাই এই ছয়টা বছর আমার সঙ্গে যাওয়া-আসা করেছেন। কেউ বলতে পারবেন, কখনো কারও সঙ্গে আমার একটা দুর্ব্যবহার হয়েছে? পারবেন না। এদিকে এদিন পরীমনির বিরুদ্ধে করা মাদক মামলায় অভিযোগ গঠন বিষয়ে শুনানির তারিখ পিছিয়ে আগামী ২৩শে ডিসেম্বর নির্ধারণ করেছেন আদালত। মঙ্গলবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালত নতুন এই তারিখ ধার্য করেন।