লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা সভা শেষে এনসিপি ও আওয়ামী লীগ-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বৃটিশ এমপি রুপার্ট লু। রিস্টোর ব্রিটেন দলের এই নেতা সংঘর্ষের একটি ভিডিও ফেসবুকে শেয়ার করে বাংলাদেশি রাজনীতি নিয়ে নিজের অনাগ্রহের কথা জানান।
পোস্টে তিনি সংঘর্ষে জড়িত ব্যক্তিদের নিজ দেশে ফেরত পাঠানোর দাবিও করেন। তিনি ফেসবুক পোস্টে বলেন,
“রমফোর্ডের রাস্তায় বাংলাদেশি মানুষেরা কোনো এক অর্থহীন রাজনৈতিক বিরোধ নিয়ে মারামারি করছে। বিরোধটি নাকি এনসিপি ও তাদের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মধ্যে। এসবের অর্থ কী, তা-ও আমার বোধগম্য নয়। বাংলাদেশিদের নিয়ে অথবা বাংলাদেশ নামের দেশটি নিয়ে আমার বিন্দুমাত্র আগ্রহ নেই।
এদের সবাইকে নিজ দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হোক।”
উল্লেখ্য, গত সোমবার (১৬ নভেম্বর) লন্ডন স্থানীয় সময় রাতে লন্ডন মেফেয়ার ভ্যানুতে একটি নাগরিক সংবর্ধনায় অংশগ্রহণ শেষে ফেরার সময় এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম এমপি ও এনসিপির নেতৃবৃন্দের ওপর লাঠিসোটা নিয়ে হামলা করে যুক্তরাজ্য আওয়ামী লীগ। এ ঘটনায় বৃটিশ মহলে বিশেষ উদ্বেগের সৃষ্টি করেছে। এর জেরেই এমপি রুপার্ট লু এমন মন্তব্য করেন।
নাহিদ ইসলামের অনুষ্ঠান-পরবর্তী সংঘর্ষে ক্ষোভ, বাংলাদেশিদের ফেরত পাঠানোর দাবি বৃটিশ এমপির
আরিফ মাহফুজ, লন্ডন থেকে
দেশ বিদেশ
১৬ মিনিট আগে
১৭ নভেম্বর (মঙ্গলবার), ২০২৬, ১১ঃ৪২ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
