পরিবারের জন্য দোয়া চাইলেন বর্ষা

পরিবারের জন্য দোয়া চাইলেন বর্ষা

ফন্ট সাইজ:

ব্যবসায়িক সংকট ও ব্যাংক ঋণ নিয়ে আলোচনার মধ্যে স্বামী অনন্ত জলিলের পাশে দাঁড়ালেন চিত্রনায়িকা বর্ষা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক আবেগঘন বার্তায় মহান আল্লাহর ওপর ভরসা রেখে সঠিক পথে অবিচল থাকার আহ্বান করেন তিনি। যদিও কারও নাম উল্লেখ করেননি বর্ষা, তবে তার বার্তাকে অনেকে অনন্তের বর্তমান পরিস্থিতির সঙ্গে মিলিয়ে দেখছেন। পাশাপাশি স্বামী, সন্তান ও পরিবারের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এই অভিনেত্রী।