২০১৫ সালের ১৮ই নভেম্বর পূর্ণাঙ্গ সম্প্রচারে এসেছিল দীপ্ত টিভি। গুণগত মানসম্পন্ন বিনোদনভিত্তিক অনুষ্ঠানের মাধ্যমে এরই মধ্যে দীপ্ত টিভি দর্শক মনে জায়গা করে নিয়েছে। আজ ১১ বছর পূর্তি উপলক্ষে সকাল ১০টা ১৫ মিনিটে থাকছে রায়হান রাফীর পরিচালনায় বাংলা সিনেমা ‘সুড়ঙ্গ’। অভিনয়ে আফরান নিশো, তমা মির্জা প্রমুখ। দুপুর ২টা ৩০ মিনিটে থাকছে একই পরিচালকের সিনেমা ‘তাণ্ডব’। অভিনয়ে শাকিব খান, সাবিলা নূর, জয়া আহসান প্রমুখ।
দীপ্ত টেলিভিশনের ১১ বছর পূর্তি
স্টাফ রিপোর্টার
১৮ নভেম্বর (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
