বলিউডে নতুন ইনিংস রুক্মিণীর

বলিউডে নতুন ইনিংস রুক্মিণীর

ফন্ট সাইজ:

বলিউডের নতুন ছবি ‘সামুক’-এ অক্ষয় কুমারের সঙ্গে অভিনয় করতে চলেছেন টলিউড অভিনেত্রী রুক্মিণী মৈত্র। সায়েন্স ফিকশন, অ্যাকশন ও সারভাইভাল থ্রিলারের মিশেলে তৈরি এই ছবিটি পরিচালনা করছেন কণিষ্ক বার্মা। প্রযোজনায় বিপুল অমৃত লাল শাহ। ২০২৭ সালের ২৮শে মে মুক্তি পাবে ছবিটি। রুক্মিণী ছাড়াও অভিনয়ে রয়েছেন বিনীত কুমার সিং, রজত কাপুর ও বানিতা সান্ধু। তবে ছবিতে রুক্মিণীর চরিত্র সম্পর্কে এখনো কিছু জানাননি নির্মাতারা।