সংসদ সদস্য পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ

সংসদ সদস্য পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ

ফন্ট সাইজ:

বিএনপির সংসদ সদস্য ওসমান ফারুক সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে তিনি ই-মেইলে পদত্যাগপত্র পাঠিয়েছেন। এ তথ্য সংসদকে জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ওসমান ফারুক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত হন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ওসমান ফারুক বেশ কিছু দিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তিনি পদত্যাগপত্রে শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেছেন। গত ২০ আগস্ট প্রেসিডেন্ট নির্বাচনেও ভোট দেননি। সে সময়ও তিনি যুক্তরাষ্ট্রে ছিলেন।