তৃতীয় দিনের সকালে শুরুটা আশানুরূপ না হলেও দুর্দান্ত বোলিংয়ে ম্যাচে ফিরেছে বাংলাদেশ। সকালের পেস-সহায়ক উইন্ডো কাজে লাগিয়ে দক্ষিণ আফ্রিকাকে দারুণভাবে চাপে ফেলে টাইগার বোলাররা। েদিনের প্রথম ঘণ্টায় প্রোটিয়া ব্যাটার টেম্বা বাভুমা ও রায়ান রিকেলটন সাবলীলভাবে পার করে দেন। তবে দেড় ঘণ্টা পর ছন্দপতন ঘটে; ৪৯ রান করার পর পেশির টানে (হ্যামস্ট্রিং ইনজুরি) মাঠ ছাড়তে বাধ্য হন প্রোটিয়া অধিনায়ক বাভুমা। ইনিংসের শেষের দিকে তাকে আবারও ব্যাটিংয়ে দেখা যেতে পারে। বাভুমা মাঠ ছাড়ার পর উইকেটে আসা উইয়েন মুল্ডারকে টিকতে দেননি তাসকিন আহমেদ। ৮৬তম ওভারে তাকে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেন এই পেসার। পরের ওভারেই মার্কো জানসেনকে শিকার করে জোড়া আঘাত হানেন তাসকিন।
তাসকিনের এই জোড়া উইকেটের পর ম্যাচের মোমেন্টাম পুরোটাই বাংলাদেশের পক্ষে চলে আসে। ঠিক পরের ওভারে (৮৯তম) সাইমন হার্মারকে ফিরিয়ে উইকেট উৎসবে যোগ দেন হাসান মাহমুদও। মাত্র ১৫ রানের ব্যবধানে প্রোটিয়াদের ৩টি উইকেট তুলে নিয়ে টেস্টে দারুণভাবে কামব্যাক করে বাংলাদেশ।
জোহানেসবার্গ টেস্ট
লাঞ্চের আগে ১৫ রানে ৩ উইকেট তুলে কামব্যাক বাংলাদেশের
স্পোর্টস ডেস্ক
খেলা
১২ মিনিট আগে
১৭ নভেম্বর (মঙ্গলবার), ২০২৬, ৪ঃ২৮ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
