সাঈদ খোকন গ্রেপ্তার

সাঈদ খোকন গ্রেপ্তার

ফন্ট সাইজ:

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেপ্তার করেছে এসআরবি-১। তাকে গুলশান থানায় রাখা হয়েছে। 

মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারা এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসআরবি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। 

তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে এখনো নিশ্চিত হওয়া যায়নি। 

সাঈদ খোকন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য। জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে তিনি আত্মগোপেনে ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। 

২০২৪ সালের ২৩ ডিসেম্বর সাঈদ খোকন ও তার পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত।

২০১৫ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন সাঈদ খোকন। দ্বাদশ সংসদ নির্বাচনে তিনি ঢাকা-৬ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।