লোহাগাড়ায় কৃষি কার্ডের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু

ফন্ট সাইজ:

চট্টগ্রামের লোহাগড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপ-প্রেস সচিব শাহাদাত হোসেন স্বাধীনের গ্রামের বাড়ি থেকে কৃষকদের ‘কৃষি কার্ড’ তথ্য সংগ্রহের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে।

লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের উপ-সহকারী কৃষি অফিসার আবদুল হামিদ, সদর ইউনিয়নের উপ-সহকারী কৃষি অফিসার সাজ্জাদুল হক, পদুয়া ইউনিয়নের উপ-সহকারী কৃষি অফিসার আনোয়ারুল আজিম ও আধুনগর ইউনিয়নের রবিউল আউয়ালকে এ কাজে সহযোগিতা করছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা পেশাজীবী দলের সহ-সভাপতি মো. আনোয়ার ও লোহাগাড়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি খলিল চৌধুরী। এ কার্যক্রমের মাধ্যমে প্রকৃত কৃষকদের তথ্য যাচাই ও তালিকাভুক্ত করার উদ্যোগ নেয়া হয়েছে। কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা যেন সরকারি সুযোগ-সুবিধা ও কৃষি সহায়তা যথাযথভাবে পান, সেটিই এ উদ্যোগের মূল লক্ষ্য।