ক্যাম্পে আবারো আরসা সদস্য আটক

ফন্ট সাইজ:

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে সন্ত্রাসী সংগঠন আরসার (আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি) এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে অষ্টম আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। গ্রেপ্তার আমান উল্লাহ (৪২) উখিয়া থানার ডাকাতির প্রস্তুতি ও ডাকাতির উদ্দেশ্যে সমবেত হওয়ার মামলার আসামি।

গত রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উখিয়ার ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ/৩১ ব্লকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই ক্যাম্পের বাসিন্দা। অষ্টম এপিবিএন সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে উখিয়া থানায় দায়ের করা ২৫শে অক্টোবর ৭০ নম্বর মামলায় সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এ ছাড়া গত ২০২১ সালের ২৮শে নভেম্বর দায়ের করা ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনের একটি মামলাও বিচারাধীন রয়েছে। গ্রেপ্তারের পর তাকে উখিয়া থানা পুলিশের মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।