সেঞ্চুরির আনন্দ মেয়েকে উৎসর্গ লিটনের

‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

সেঞ্চুরির আনন্দ মেয়েকে উৎসর্গ লিটনের

ফন্ট সাইজ:

ব্যাট হাতে দুর্দান্ত এক শতক, আর উদযাপনে বাবার নিখাদ ভালোবাসা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে ব্যাটিং নৈপুণ্যে লিটন দাস যেমন আলো ছড়ালেন, তেমনি সেঞ্চুরির পর বিশেষ এক বার্তা দিয়ে ছুঁয়ে গেলে ক্রিকেটপ্রেমীদের হৃদয়। ক্যারিয়ারের অষ্টম টেস্ট সেঞ্চুরিটি নিজের মেয়েকে উৎসর্গ করলেন হৃদয়।

সোমবার ম্যাচের দ্বিতীয় দিনের শুরুতে ৯২ রানে অপরাজিত ছিলেন লিটন। সেঞ্চুরি থেকে মাত্র আট রান দূরে থাকায় দিনের শুরু থেকেই তাকে ঘিরে ছিল বাড়তি আগ্রহ। ধৈর্য ও আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাটিং চালিয়ে শেষ পর্যন্ত ইনিংসের ১৫৪তম বলে ছক্কা হাঁকিয়ে তিন অঙ্কের ম্যাজিক্যাল অঙ্ক স্পর্শ করেন এই উইকেটকিপার-ব্যাটার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এটি তার প্রথম টেস্ট শতক।

তবে শতক পূরণের পর লিটনের উদযাপনই হয়ে ওঠে দিনের অন্যতম আলোচিত মুহূর্ত। ব্যাট ও হেলমেট উঁচিয়ে অভিবাদন গ্রহণের পাশাপাশি পকেট থেকে একটি কাগজ বের করে দর্শকদের সামনে তুলে ধরেন তিনি। সেখানে ইংরেজিতে লেখা ছিল মেয়ের উদ্দেশে জন্মদিনের শুভেচ্ছাবার্তা। যার বাংলা অর্থ, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা, এই ১০০ তোমার জন্য।’ মাঠের লড়াইয়ের মধ্যে এমন আবেগঘন মুহূর্ত গ্যালারিতেও তৈরি করে বিশেষ অনুভূতি।

শেষ পর্যন্ত ১২০ রানে থামেন লিটন। উইয়ান মুল্ডারের বলে ডেন পিটারসনের হাতে ধরা পড়েন তিনি। লিটনের এই ইনিংসে ছিল ১৪টি চার ও ১টি ছক্কা। গত অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্ট সেঞ্চুরি করেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট হাতে প্রত্যাশা পূরণ করতে না পারলেও প্রোটিয়াদের মাটিতে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটালেন এই ডানহাতি ব্যাটার।

এর আগে প্রথম দিনের শুরুতে ২২ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। সেখান থেকে তানহিদ হাসান ও তাওহীদ হৃদয়ের ৯৯ রানের জুটি দলকে ঘুরে দাঁড়াতে সাহায্য করে। পরে হৃদয় ও লিটনের ব্যাটে আসে ২০৬ রানের রেকর্ড জুটি। প্রথম দিনের শেষ বলে ব্যক্তিগত ১৩৭ রানে আউট হন হৃদয়। পরে মেহেদী হাসান মিরাজকে দ্বিতীয় দিনের শুরু করেন লিটন। মিরাজের বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারেননি লিটন। তবে ব্যক্তিগত অর্জন মেয়ের জন্মদিনের উপহারে পরিণত করে সেঞ্চুরিটি করে তোলেন আরও বিশেষ।