সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের জামিন আবেদনের শুনানি আরও তিন মাসের জন্য মুলতবি (স্ট্যান্ড ওভার) করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সোমবার আপিল বিভাগের ১ নম্বর আদালতের আজকের কার্যতালিকার ৩৬ নম্বর ক্রমিকে বিষয়টি শুনানির জন্য উঠলে আদালত এই আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল খালেদ মাহমুদুর রহমান আদনান। অন্যদিকে, আসামিপক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান।
