বড় সংগ্রহের লক্ষ্যে দ্বিতীয় দিনের ব্যাটিংয়ে বাংলাদেশ

বড় সংগ্রহের লক্ষ্যে দ্বিতীয় দিনের ব্যাটিংয়ে বাংলাদেশ

ফন্ট সাইজ:

জোহানেসবার্গ টেস্টে গতকাল শুরুটা ভালো না হলেও শেষটা ছিল দারুণ। তাওহীদ হৃদয় ও লিটন দাসের ষষ্ঠ উইকেটের জুটিতে শক্ত ভিত গাড়ে বাংলাদেশ। যদিও দিনের শেষ বলে হৃদয় ফিরে না গেলে তা সোনায় সোহাগা হতো টাইগারদের জন্য। আজ দ্বিতীয় দিনের খেলায় মাঠে নামছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। ৬ উইকেটে ৩২৭ রান নিয়ে দিনের শুরু করবে সফরকারীরা।

ক্যারিয়ারের অষ্টম টেস্ট সেঞ্চুরির সামনে দাঁড়িয়ে লিটন। ১৩৮ বলে ৯২ রান এসেছে তার ব্যাট থেকে। গতকাল হৃদয়কে নিয়ে ২০৬ রানের জুটি বাঁধেন লিটন। এরপর হৃদয় ফিরে যান ব্যক্তিগত ১৩৭ রানে। ব্যাটিংয়ের অপেক্ষায় মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও ইবাদত হোসেন। গতকালই ফাইফার পূরণ করা কাগিসো রাবাদাকে সামাল দিতে হবে টাইগার ব্যাটারদের। দিনের শেষ বলে হৃদয়কে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলা মার্কো ইয়ানসেনকে নিয়েও সতর্ক থাকতে হবে। প্রথম ঘণ্টায় পেসারদের জন্যক বাড়তি সুবিধা থাকে। ম্যাচের দ্বিতীয় নতুন বল এখনো নতুন। সব মিলিয়ে লিটনদের জন্য চ্যালেঞ্জটা কঠিনই বটে।