যশোরে অভিযান চালিয়ে ৯৫ বোতল বিদেশি মদসহ ২ জনকে আটক করেছে এসআরবি-৬। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। গতকাল সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোরের বাঘারপাড়া উপজেলার যশোর-নড়াইল সড়কের ধলগাঁ রাস্তার মোড়ের বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন যশোর এসআরবি-৬-এর স্কোয়াড লিডার ও কোম্পানি কমান্ডার ইমামীম মুবীন সরকার সুমন। আটককৃতরা হলো, ফরিদপুর জেলার মধুখালী থানার আড়পাড়া গ্রামের আব্দুল সাত্তার মল্লিকের ছেলে মোক্তার হোসেন এবং পটুয়াখালী জেলার গলাচিপা এলাকার সেকেন্দার আলীর ছেলে রাজ্জাক।
জানা যায়, ঢাকা থেকে যশোরগামী একটি প্রাইভেটকারে বিদেশি মদের চালান আসছেÑ এমন গোপন তথ্যের ভিত্তিতে এসআরবি-৬-এর যশোরের সদস্যরা ধলগাঁ বাজার এলাকায় অবস্থান নেন। পরে সন্দেহভাজন প্রাইভেটকারটি থামিয়ে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হলে গাড়ি থেকে ৯৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ সময় গাড়িতে থাকা ২ জনকে আটক করা হয়। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে অভিযান সূত্রে জানা গেছে।
যশোরে ৯৫ বোতল বিদেশি মদসহ আটক ২, প্রাইভেটকার জব্দ
বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি
১৬ নভেম্বর (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
