বিমানবন্দরে ৬ লাখ টাকার ওষুধ জব্দ

বিমানবন্দরে ৬ লাখ টাকার ওষুধ জব্দ

ফন্ট সাইজ:

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৬ লাখ টাকার ওষুধ জব্দ করেছে আনসার সদস্যরা। রোববার দুপুর ২টার দিকে বিমানবন্দরের আরএডাব্লিউ-সি এলাকা থেকে এসব ওষুধ উদ্ধার করা হয়। এরপর তা জব্দ করে এভসেক কন্ট্রোল রুমে হস্তান্তর করা হয়।
জানা যায়, দুপুর পৌনে ২টার দিকে বিমানবন্দরের আরএডাব্লিউ-সি এলাকায় চীনগামী এক যাত্রীর হ্যান্ডব্যাগ স্ক্যানিং চলছিল। দায়িত্বরত আনসার সদস্য সিপাহি মো. রাজেকুল ইসলামের (২৭ বিএন) ব্যাগটি সন্দেহজনক মনে হয়। তাৎক্ষণিকভাবে এভসেক সদস্যদের সঙ্গে নিয়ে ব্যাগটি তল্লাশি করেন তিনি। কাস্টমস ছাড়পত্রহীন ওই ব্যাগ থেকে বেরিয়ে আসে অ্যান্টিবায়োটিকসহ প্রায় ৬ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ উচ্চমূল্যের ওষুধ। এরপর ওষুধগুলো জব্দ এবং কাস্টমসকে জানানো জয়। এরপর ঘটনাস্থলে আসেন এপিসি মো. সাইফুল ইসলাম ও আনসার সদস্য মো. শিলন ইসলাম। পরে শিফট টিআই মো. ওমর ফারুকের উপস্থিতিতে জব্দকৃত সব ওষুধ এভসেক কন্ট্রোল রুমে হস্তান্তর করা হয়।