ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের একটি বিমান ভূপাতিত করেছে। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এ তথ্য জানান। তিনি বলেন, সৌদির একটি সশস্ত্র নজরদারি বিমান ভূপাতিত করা হয়েছে।
এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। বিমানটি আল জাওফের আকাশসীমায় বৈরী অভিযান চালাচ্ছিল। এক্সে দেয়া একটি পোস্টে সারি আরো জানান, সংঘাত শুরুর পর থেকে হুতিদের ভূপাতিত করা এটি পঞ্চম বিমান।
