৭ দিন ধরে মুঠোফোনে হত্যার হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের মনোনয়নে সংরক্ষিত নারী আসনের এমপি ও এনসিপি নেত্রী মাহমুদা আলম মিতু। শুক্রবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে হুমকি পাওয়ার কথা জানান- মাহমুদা আলম।
পোস্টে তিনি বলেন, ‘গত সাতদিন ধরে সরাসরি ফোনে ও হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি পাচ্ছি, এর আগেও পেয়েছি অথচ এসব বললেও হয়তো নুসরাতের ঘটনার মতোই বিষয়টিকে লঘু করার চেষ্টা হবে।’
