ইসলামী শ্রমিক আন্দোলন সিলেট জেলা ও মহানগরের কাউন্সিল

ফন্ট সাইজ:

শ্রমের মর্যাদা, শ্রমিকের অধিকার, বৈষম্যের অবসান ও শ্রমিকবান্ধব রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যয়ে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে শ্রমিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ হল দরগাহ গেটে এই শ্রমিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখা সভাপতি আলহাজ ফজলুল হকের সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক মুহাম্মাদ আতাউর রহমান এবং মহানগর সাধারণ সম্পাদক মুহাম্মাদ নাজমুল হাসানের যৌথ পরিচালনায় কাউন্সিল সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনÑ ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এর এসিস্ট্যান্ট সেক্রেটারি শাহ মোহাম্মদ জামাল উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনÑ ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি মাওলানা মুফতি সাঈদ আহমদ, সিলেট মহানগর রিয়াজুল ইসলাম রিয়াজ, সিলেট সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী ও জেলা সেক্রেটারি মুফতি আবু তাহের মিসবাহ, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মোহাম্মদ সিদ্দিকুর রহমান ছুটন, মহানগর সেক্রেটারি হাফিজ মাওলানা ইমাদ উদ্দিন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মাওলানা মুহাম্মাদ বদরুল হক, ইসলামী আইনজীবী পরিষদ সিলেট জেলা বার ইউনিটের আহ্বায়ক এডভোকেট সামছুল আলম চৌধুরী, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি মাওলানা শাহিদুল ইসলাম, মহানগর সভাপতি মুহাম্মাদ আনিসুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জেলা সভাপতি মুহাম্মাদ মোরশেদ আহমদ চৌধুরী, মহানগর সভাপতি মুহাম্মাদ জাকাওয়াত চৌধুরী পাশাসহ জেলা ও মহানগর নেতৃবৃন্দ।