আমি তার অনুপ্রেরণাতেই আজকের মুন্নী

আমি তার অনুপ্রেরণাতেই আজকের মুন্নী

ফন্ট সাইজ:

দেশের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নী। চাঁদপুরে জন্ম নেয়া এ গায়িকার পেশাগতভাবে গানের যাত্রা শুরু হয়েছিল ১৯৯৬ সালে বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে শিল্পী হিসেবে তালিকাভুক্ত হওয়ার মধ্যদিয়ে। ১৯৯৭ সালেই তিনি একজন প্রতিশ্রুতিশীল শিল্পী হিসেবে প্রথম প্লে-ব্যাক (সিনেমার গান) করেন। তার প্রকাশিত প্রথম আধুনিক গানের একক অ্যালবাম ‘প্রতীক্ষা’ প্রকাশিত হয় ২০০০ সালে। এই অ্যালবাম প্রকাশের অর্ধযুগ পর ‘আমি অপার হয়ে বসে আছি’ শিরোনামের আরও একটি অ্যালবাম প্রকাশিত হয়।

এরপর মুন্নীর আরও কিছু দ্বৈত গানের অ্যালবাম প্রকাশ হয়। দিনাত জাহান মুন্নী মূলত শৈশব ও কৈশোরে সংগীতে অসামান্য কৃতিত্বের জন্য একাধিকবার জাতীয় পর্যায়ে পুরস্কৃত হয়েছেন। বাংলাদেশের সংগীতে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৬ সালের ৪ঠা সেপ্টেম্বর নিউ ইয়র্কে ফোবানার পক্ষ থেকে তাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এদিকে, তিনি দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে রয়েছেন। সেখান থেকে মুন্নী বলেন, সংগীত জীবনের দীর্ঘদিনের পথচলায় আমি বহু মানুষের সহযোগিতা, ভালোবাসা পেয়েছি। তবে সবচেয়ে বড় অবদান আমার স্বামী কবির বকুলের। তার শতভাগ

সহযোগিতা, অনুপ্রেরণার কারণেই আমি আজকের মুন্নী। আর আমার পরিবারের সাপোর্ট তো ছিলই। এ ছাড়া, শ্রদ্ধেয় ফেরদৌসী রহমান আপা, শাহনাজ রহমতুল্লাহ আপা, রুনা লায়লা আপা, সাবিনা ইয়াসমিন আপা’সহ আরও অনেক সিনিয়র কিংবদন্তি শিল্পীদের অনুপ্রেরণা ছিল। দেশের অগণিত মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছি আমি। সংগীতে তিন দশক পার করেছি। মানুষের অকৃত্রিম ভালোবাসাই আমার গানের বড় অনুপ্রেরণা।