প্রয়াত প্রখ্যাত সংগীতশিল্পী ও বংশীবাদক বারী সিদ্দিকীর জন্মদিন উপলক্ষে রাজধানীর শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হচ্ছে বিশেষ অনুষ্ঠান। ১৮ই নভেম্বর বিকাল ৫টায় বারী সিদ্দিকী স্মৃতি পরিষদের উদ্যোগে অনুষ্ঠানে থাকছে- স্মৃতিচারণ, আলোচনা, সম্মাননা ও সাংস্কৃতিক পরিবেশনা।
এতে অংশ নেবেন- শফি মণ্ডল, শাহনাজ বেলী, নোলক বাবু, সালমা, বিউটি প্রমুখ। উল্লেখ্য, ১৯৫৪ সালের ১৫ই নভেম্বর নেত্রকোণায় জন্ম নেয়া এই শিল্পী ২০১৭ সালের ২৪শে নভেম্বর প্রয়াত হন।
আরও পড়ুন:
কঙ্গনার বিরুদ্ধে মামলা দায়ের
