ভিন্ন আদলে ইমরানের ‘সখী মন বুঝলা না’

ভিন্ন আদলে ইমরানের ‘সখী মন বুঝলা না’

ফন্ট সাইজ:

দীর্ঘ প্রায় দুই মাস যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে কনসার্টে অংশ নিয়ে ক’দিন আগেই দেশে ফিরেছেন জনপ্রিয় শিল্পী-সংগীত পরিচালক ইমরান মাহমুদুল। দেশে এসেই নতুন গান ও শুটিং নিয়ে ব্যস্ত হয়ে পড়েন তিনি। আর এবার তারই ধারাবাহিকতায় প্রকাশ পেলো নতুন গান ‘সখী মন বুঝলা না’। গতকাল ইমরানের নিজের ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিওসহ গানটি প্রকাশিত হয়েছে। বরাবরের মতো এই ভিডিওতে পারফর্ম করেছেন গায়ক নিজেও। গানটির কথা-সুর রচনা করেছেন গুঞ্জন রহমান।

আর মিউজিক ভিডিও পরিচালনা করেছেন চন্দন রায় চৌধুরী। গানটিতে ইমরানের সঙ্গে মডেল হিসেবে দেখা যাবে রুবাইয়া এশা’কে। আর ড্যান্স কোরিওগ্রাফিতে রয়েছে রেনেসাস। তারা গানটিতে পারফর্মও করেছেন। গানটি প্রসঙ্গে ইমরান বলেন, সদ্যই গানটি প্রকাশ পেলো।

এই অল্প সময়ে দারুণ ফিডব্যাক পাচ্ছি। আসলে এই গানটাই একটু অন্যরকম। এটি এ জেনারেশনকে টার্গেট করে করা হয়েছে। ফোক আদলের একটি গান। মিউজিক ভিডিওটিও ঠিক সেভাবেই তৈরি করা। আমার বিশ্বাস, আমার ক্যারিয়ারের অন্যতম একটি কাজ হয়েই রবে এটি। সব ধরনের হ্যাপি মুডেই গানটি শুনতে ভালো লাগবে। এদিকে, ইমরান বর্তমানে ব্যস্ত রয়েছেন স্টেজ শো নিয়ে। পাশাপাশি সিনেমার গান নিয়েও চলছে তার ব্যস্ততা।