দীপাবলির উৎসব শেষ হতেই মুম্বইয়ের বাতাসে ছড়িয়েছে পোড়া জ্বালানির মতো তীব্র গন্ধ। কয়েকদিন ধরে ভোর থেকে দিনের বিভিন্ন সময়ে কেরোসিন বা ডিজেলের মতো গন্ধে অতিষ্ঠ শহরবাসী। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেত্রী জুহি চাওলা। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানতে চেয়েছেন, বাতাসে এমন অস্বাভাবিক গন্ধের উৎস কী? অন্যরাও কি একই সমস্যার মুখোমুখি হচ্ছেন? যদিও এখনো পর্যন্ত এই গন্ধের প্রকৃত উৎস সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য সামনে আসেনি।
উদ্বেগ প্রকাশ জুহি চাওলার
বিনোদন ডেস্ক
১৫ নভেম্বর (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
