ঢাকায় চর্যাপদ পুনর্জাগরণ উৎসব

ঢাকায় চর্যাপদ পুনর্জাগরণ উৎসব

ফন্ট সাইজ:

বাংলার প্রাচীন আধ্যাত্মিক সংগীত ও সাধক-সংস্কৃতির ঐতিহ্য তুলে ধরতে ঢাকায় শুরু হয়েছে ‘চর্যাপদ পুনর্জাগরণ উৎসব-২০২৬’। গতকাল বাংলা একাডেমিতে দুইদিনব্যাপী এ উৎসবের সূচনা হয়। ভাবনগর ফাউন্ডেশনের আয়োজনে উৎসবে রয়েছে- আলোচনা, চর্যাগীতি পরিবেশনা, প্রশিক্ষণ কর্মশালা, সাধুসঙ্গ ও শোভাযাত্রা। এতে দেশের বিভিন্ন জেলার সাধক ও শিল্পীরা অংশ নিচ্ছেন। আজ সোহরাওয়ার্দী উদ্যানে উৎসবের দ্বিতীয় দিনের আয়োজন অনুষ্ঠিত হবে।