তানজিল মিসবাহর কণ্ঠে ‘কন্যা’

তানজিল মিসবাহর কণ্ঠে ‘কন্যা’

ফন্ট সাইজ:

ভালোবাসার মানুষটির বিয়ে। চারপাশে বিয়ের আয়োজন, উৎসবের আমেজ, সানাইয়ের সুর। অথচ সেই আনন্দের আড়ালেই লুকিয়ে আছে এক প্রেমিকের নিঃশব্দ কান্না। এমনই বেদনাবিধুর গল্প নিয়ে ধ্রুব মিউজিক স্টেশন থেকে সম্প্রতি প্রকাশিত হয়েছে তানজিল মিসবাহর নতুন গান ‘কন্যা’। গানটির কথা-সুর করেছেন শিল্পী নিজেই। সংগীতায়োজনে শোভন রায়। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন হাসান রনি। অভিনয় করেছেন- সোয়েব আক্তার শান্ত ও সুমাইয়া আক্তার।