কনসার্টের মঞ্চে এবার একগুচ্ছ বিধিনিষেধের মুখে পাঞ্জাবি তারকা দিলজিৎ দোসাঞ্ঝ। আগামী ২১শে নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে তার অনুষ্ঠান। তার আগেই চারটি জনপ্রিয় গান পরিবেশনে আপত্তি জানিয়েছে গুজরাটের শিশু সুরক্ষা দপ্তর। তালিকায় রয়েছে- ‘পটিয়ালা পেগ’, ‘৫ তারা ঠেকে’, ‘জেব ভিচো ফিম’ এবং ‘জাট ফায়ার করদা’। প্রশাসনের আশঙ্কা- গানগুলোতে মদ, মাদক ও হিংসার উল্লেখ থাকায় শিশুদের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।
দিলজিতের গানে প্রশাসনের আপত্তি
বিনোদন ডেস্ক
১৫ নভেম্বর (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
